ঢাকা, ২৮ সেপ্টেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে ৬১টি পূজা মণ্ডপে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব । প্রতিটি ইউনিয়নেই ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিন দিঘলিয়া উপজেলাজুড়ে দেবী দুর্গার বোধন, অধিবাস ও আমন্ত্রণের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
হিন্দু ধর্মমতে, মহালয়ার দিনে দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটলেও ষষ্ঠীর মধ্য দিয়েই পূজার মূল আচার অনুষ্ঠান শুরু হয়। এদিন দেবীর বোধনকে ঘিরে ভক্তরা বিশ্বাস করেন, শুভ শক্তি ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হিসেবে দেবী মর্ত্যে অবতীর্ণ হন। পূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপ এলাকা। নারী-পুরুষ, শিশু-কিশোর নির্বিশেষে সবাই নতুন পোশাকে দেবী বন্দনায় অংশ নিচ্ছেন। ভক্তরা জানান, পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক মিলনমেলাও। ষষ্ঠীর পর সপ্তমী, অষ্টমী ও নবমীতে নানা আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে। আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর-২৫) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গা উৎসব শেষ হবে। এরই মধ্যে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুজা মণ্ডপগুলি।
ইতিমধ্যে খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বেঘ্নে উদযাপনে সহায়তা দিতে বিভিন্ন সংগঠন মতবিনিময় করেছে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন অঞ্চলে পূজা মন্দিরে গিয়ে তাদের প্রস্তুতি পরিদর্শন করেছেন। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, এ বছর শারদীয় দূর্গা উৎসব খুব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে দূর্গা উৎসব পালনের জন্য সরকার খুবই আন্তরিক এবং আমাদের পুলিশের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি অতিরিক্ত আনসার ব্যাটেলিয়ান মোতায়ন করা হয়েছে। এবছর দিঘলিয়া উপজেলায় মোট ৬১টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, আজ রবিবার ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, সোমবার ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, বুধবার ১ অক্টোবর মহানবমী এবং বৃহস্পতিবার ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে এ উপজেলায় দুর্গা উৎসব এক মহা মিলন মেলা এবং উৎসবে পরিণত হয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


