ঢাকা, ২৫ সেপ্টেম্বর-২০২৫
চট্টগ্রাম জেলা প্রতিনিধি : ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে-২০২৫’ উপলক্ষে ‘আমাদের সমুদ্র, আমাদের দায়িত্ব, আমাদের সুযোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে আজ ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিবসটি পালন করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘আমাদের মেরিনাররা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। সামুদ্রিক খাত আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড, যা বিশ্বের ৮০ শতাংশেরও বেশি পণ্য পরিবহন করে। আমাদের দেশের মেরিনাররা সেই বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি।
তিনি বলেন, বর্তমানে শিপিং, জাহাজ নির্মাণ, শিপ রিসাইকেলিং ইয়ার্ড এবং আন্তর্জাতিক জাহাজে আমাদের নাবিকদের কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য খাত বছরে প্রায় ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে।
তিনি আরো বলেন, নাবিকদের ভিসা সমস্যা সমাধান, জাহাজ কেনার জন্য অর্থায়ন, কর ব্যবস্থার উন্নয়ন এবং জাহাজ নির্মাণের জন্য আন্তর্জাতিক মানের নীতি প্রবর্তনের মাধ্যমে আমরা এই আয় বছরে ৭ বিলিয়ন ডলারে উন্নীত করতে পারি।
সিনিয়র মেরিনার ক্যাপ্টেন মো. হাবিবুর রহমান বলেন, এই ধরনের আয়োজন কেবল সচেতনতা বৃদ্ধিই করে না, বরং আমাদের মেরিটাইম কমিউনিটির মধ্যে ঐক্য ও সংহতি আরো জোরদার করে। দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমুদ্রপথের গুরুত্ব অপরিসীম। আমরা আশা করি সরকার এই খাতের উন্নয়নে আরো বেশি গুরুত্ব দিবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও) কনভেনশন কার্যকর হওয়ার বিংশতম বার্ষিকী উপলক্ষে ১৯৭৮ সালে প্রথম বিশ্ব নৌ-দিবস পালিত হয়। এরপর হতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার দিবসটি পালিত হয়ে আসছে। শোভাযাত্রায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মেরিনার, শিপিং কোম্পানির প্রতিনিধি এবং মেরিটাইম শিল্পের সাথে জড়িত ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


