ঢাকা, ২৫ সেপ্টেম্বর-২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীর কল্যাণপুরে কেয়ারি বুরুজ এপার্টমেন্ট থেকে একটি দুইনলা বিদেশী বন্দুক, বিপুল পরিমাণ লিড কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর মুরাদাবাদ গ্রামের মো. আজগর হোসেন (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর র্যাব ১১-এর একটি দল কেয়ারি বুরুজ এপার্টমেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় একটি দুইনলা বিদেশী বন্দুক, ৫০টি লিড কার্তুজ, তিনটি সুইচ গিয়ার এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এই ঘটনায় ডিএমপি’র দারুস সালাম থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি আজগর’কে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ তথ্য জানানো হয়।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


