যশোরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ২ জন আটক

ঢাকা, ২৩ সেপ্টেম্বর-২০২৫

জেলা প্রতিনিধি : যশোরের বেনাপোল থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও ওষুধসহ একটি কার্গো ট্রাক জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য আড়াই কোটি টাকা বলে জানা গেছে।

আটককৃতরা হলেন, ট্রাকচালক মাগুরার হাজী রোড কলেজপাড়ার নাদের মোল্যার ছেলে আব্দুল মালেক (৪৬) ও হেলপার একই জেলার শিবরামপুর পাড়ার শুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে। জব্দকৃত পণ্যসহ আটকদের একই থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে বিজিবি’র একটি টহল টিম বেনাপোলের ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) জব্দ করে।

পরে ‘মাগুরা কার্গো সার্ভিস’-এর এ কার্গো ট্রাকটি তল্লাশি করে এক হাজার ৪৭৬টি ভারতীয় শাড়ি, ২১৫টি থ্রি পিস, ১০ হাজার ৬৯৩ পিস বিভিন্ন ধরণের ভারতীয় ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় কসমেটিক্স ও মোটরসাইকেলের কয়েকটি টায়ার উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক বলেন, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভারতীয় এসব পণ্যসহ কার্গো ট্রাকটি বেনাপোল বিওপিতে নেওয়া হয়। উদ্ধার হওয়া পণ্যের সিজার মূল্য দুই কোটি পঞ্চান্ন লাখ একষট্টি হাজার টাকা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×