দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সন্মেলন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৫ টায় উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু এ সংবাদ সম্মেলন করেন। এ সময় উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর তারুণ্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা, দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ১৬টি বছর পর নতুন উৎসাহ, উদ্দীপনা ও উৎসবের আমেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫।

উপজেলার অর্ন্তভূক্ত ৪টি ইউনিয়নের হাটে, মাঠে, ঘাটে, পথে প্রান্তরে বিভিন্ন পদে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের প্যানা, পোস্টার, ফেসটুনসহ প্রচার প্রচারণায় মেতে উঠেছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতাকর্মীরা। শুধু তাই নই, ইতি মধ্যে দিঘলিয়া উপজেলার প্রতিটি বাজারে, চায়ের দোকান সহ সাধারণ মানুষের মুখে মুখে আমাদের এই সম্মেলন শ্লোগানে পরিনত হয়েছে। প্রাথীরা দিনরাত এক করে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে।

গণতান্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ মমতায় গড়ে ওঠা এবং তারুণ্যের অহংকার, আগামীদিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের সঠিক নির্দেশনায় সংগঠনের তৃণমূল থেকে প্রতিটি নেতাকর্মী আজ নতুন উদ্দিপনা নিয়ে এই সম্মেলনকে ঘিরে, একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। এ যেন এক মিলনের মহেন্দ্রক্ষণ। একে অপরের প্রতি বিশ্বাস ভালবাসা আর ভ্রাতৃত্বের সেতুবন্ধন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের মূলমন্ত্রে দিক্ষিত হয়ে আমাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের নেতাকর্মীরা বিশ্বাস করে গণতন্ত্রে। তাইতো আমরা কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা-০৪ আসনের ধানের শীষ এর কান্ডারী গণমানুষের নেতা, জননেতা আজিজুল বারি হেলাল ও খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সঠিক দিক নির্দেশনায় ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীদের প্রত্যক্ষ্য ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছি। তাদেরই প্রত্যক্ষ্য ভোটে নির্বাচিত হবে আগামীদিনের দিঘলিয়া উপজেলা বিএনপি’র নেতৃত্ব। আমরা বিশ্বাস করি, আমাদের দীর্ঘদিনের রাজপথে বেড়ে ওঠা ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীরা তাদের নেতা নির্বাচনে ভুল করবেনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, শরীফ মোজ্জামেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, সাফিউদ্দিন, আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকার, জনি, টুটুল, লিটন প্রমুখ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×