ঢাকা, ১৮ সেপ্টেম্বর-২০২৫
শাহবাজ জামান (জ্যেষ্ঠ প্রতিবেদক) : সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত এবং নিহত এমন ১৪টি পরিবারের অনুকুলে ৬৬ লক্ষ টাকার চেক ইস্যু করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় (৬)টি এবং দুপর ৩ টায় খুলনার বিআরটিএ’র কনফারেন্সে রুমে (৮)টি মোট ১৪টি চেক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব মমতাজ সাদ উদ্দিন আহমেদ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের অনুকুলে ট্রাস্টি বোর্ড হতে ৬৬ লক্ষ টাকার চেক বিতরন করবেন। স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের প্রেক্ষিতে এই চেক ইস্যু করা হবে।
চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ আনোয়ার কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এই সংবাদ জানানো হয়। তিনি জানান, সাতক্ষীরা ও খুলনায় চেক বিতরণ শেষে তিনি শনিবার বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হবেন এরপরে ওখানে চেক বিতরণ শেষে যাবেন পিরোজপুর পিরোজপুরের পর যাবেন ফরিদপুর, ফরিদপুরে চেক বিতরণ শেষে যাবেন রাজবাড়ী, ওখানে চেক বিতরণ শেষ করে তিনি ঢাকার দেশের রওনা হবেন। সাতক্ষীরায় এবং খুলনায় চেক বিতরণের সময় বিআরটিএর চেয়ারম্যানে সঙ্গে উপস্থিত থাকবেন খুলনা বিআরটিএর উপ-পরিচালক জনাব ওসমান সরোয়ার আলম।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


