চট্টগ্রামে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ঢাকা, ১৮ সেপ্টেম্বর-২০২৫ 

জেলা প্রতিনিধি : চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার অস্ত্র মামলায় মো. ইফতেখার আলম রাহাত (২৭) নামে এক যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।

মো. ইফতেখার আলম রাহাত, ফেনী জেলার ফেনী সদর থানার ফরহাদনগর এলাকার ২ নম্বর ওয়ার্ড কুনু মেম্বার বাড়ির মো. নিজাম উদ্দীনের ছেলে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ৬ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ইফতেখার আলম রাহাতকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি নগরের পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়া মুজিব কোম্পানির রিকশা গ্যারেজের পিছনে এরশাদ মামুনের খালি জায়গায় থেকে মো. ইফতেখার আলম রাহাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন পাহাড়তলী থানার উপরিদর্শক (এসআই) সৈয়দ মহিউদ্দিন আহমেদ ফয়সাল বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই মাসের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন একই থানার এসআই মোহাম্মদ ছায়েম। একই বছরের ৪ জুলাই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×