ঢাকা, ২৩ জুলাই-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে দিঘলিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই (মঙ্গলবার) বেলা ২ টায় দিঘলিয়া উপজেলার কৃষি অফিস আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো: কিশোর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম ফারহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী গণ।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, ভেষজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এতে উপস্থিত বক্তারা বলেন, ‘গাছ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য গাছের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার প্রতি আগ্রহী করে তুলতে হবে।’
অনুষ্ঠানে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে কদবেল, আম, জাম, পেয়ারা, নিম সহ নানা ধরনের ৯৫০ টি গাছের চারা বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিঘলিয়া খুলনা কর্তৃক আয়োজিত এ কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


