দাবা লিগে সপ্তম রাউন্ড শেষে ইসফট এরিনা চেস ক্লাব শীর্ষে

ঢাকা, ২০ জুলাই-২০২৫

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগের সপ্তম রাউন্ডের খেলা শেষে ইসফট এরিনা চেস ক্লাব পূর্ণ ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে। ১২ পয়েন্ট নিয়ে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ও অগ্রনী ব্যাংক পিএলসি দাবা দল যুগ্মভাবে দ্বিতীয় স্থানে এবং ১১ পয়েন্ট করে নিয়ে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব তৃতীয় স্থানে রয়েছে।

আজ ২০ জুলাই (রবিবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় ইসফট এরিনা চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবকে পরাজিত করে। ইসফট এরিনা চেস ক্লাবের আনিসুজ্জামান জুয়েল ও ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ যথাক্রমে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবের আফজাল হোসেন সাচ্চু ও সিয়াম আহমেদকে পরাজিত করে। আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবের গোলাম মোস্তফা ইসফট এরিনা চেস ক্লাবের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ার্সিয়া খুশবুকে পরাজিত করে এবং ইসফট এরিনা চেস ক্লাবের দেলোয়ার হোসেন আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ এর সাথে ড্র করেন।

সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমীকে পরাজিত করে। সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের পক্ষে অনতু চৌধুরি, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন ও ক্যান্ডিডেট মাস্টার আবজিদ রহমান এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমীর ঐতিহ্য বড়ুয়া, আফনান জারিফ হক ও আওসাফ চৌধুরীকে পরাজিত করেন। সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীয়ত উল্লাহ এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমীর গোলাম সারওয়ারে সাথে ড্র করেন।

অগ্রনী ব্যাংক পিএলসি দাবা দল ৪-০ গেম পয়েন্টে ক্লাসিক চেস একাডেমীকে পরাজিত করে। অগ্রনী ব্যাংক পিএলসি দাবা দলের পক্ষে আমির সোহেল, ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন ও মর্তুজা মাহথির ইসলাম ক্লাসিক চেস একাডেমীর সৈয়দা ফাইরুজ জারিফা, অরন্যক সরকার অতনু এবং এস.এম রাইয়ান আব্দুল্লাহকে পরাজিত করেন। অগ্রনী ব্যাংক পিএলসি দাবা দলের মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম ক্লাসিক চেস একাডেমীর জারিন তাসনিম এর বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

আগামীকাল বেলা ৩.০০টা হতে অষ্টম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×