২০২৫ সালের এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকা, ২০ জুলাই-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিঘলিয়া শাখা কর্তৃক আয়োজিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত খুলনার দিঘলিয়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই (রবিবার) বিকাল ৫টায় খুলনার দিঘলিয়া উপজেলার আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলার আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান টুকু, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা বিএনপি’র যুবদলের আহ্বায়ক মোঃ এবাদুল হক রুবায়েত, খুলনা জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, খুলনা জেলা বিএনপি’র ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা বিএনপির ছাত্রদলের সদস্য সচিব মোঃ হিমেল গাজী। অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৭২ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুল বারী হেলাল তাঁর বক্তব্যে বলেন, ‘এই শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব তৈরি করবে। তাদের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি শিক্ষিত জাতি গঠনের পথ সুগম হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিক্ষাবান্ধব সমাজ গঠনে সকলের একতাবদ্ধ হওয়া প্রয়োজন।’

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলন মেলার সৃষ্টি হয়। বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় কৃতিত্ব শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রয়াসের ফল। অনুষ্ঠানটি দিঘলিয়াবাসীর কাছে একটি স্মরণীয় ও গর্বের মুহূর্ত হয়ে থাকবে চিরকাল।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×