ঢাকা, ১১ জুলাই-২০২৫
জেলা প্রতিনিধি : খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. হাফিজুর রহমান (৫৮) গুরুতর আহত হয়েছেন। তিনি বাগেরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খুলনা শহরের আহসান আহমেদ রোডে ল’ কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমান ওই এলাকার বাসিন্দা মোজাহার আলীর ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাফিজুর রহমান রাতে আহসান আহমেদ রোডে ল’ কলেজের সামনে একটি ফুচকা দোকান ও কাঠগোলার মাঝামাঝি অবস্থানে ছিলেন। এ সময় হঠাৎ করে দুই যুবক তার পেছনে ধারালো ক্ষুর দিয়ে একাধিকবার আঘাত করে। তিনি কিছু বুঝে ওঠার আগেই হামলাটি ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।’
আহত অবস্থায় হাফিজুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের পেছনে একাধিক ধারালো আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে খুলনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ওসি মাসুম জানান, ‘এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে হামলার উদ্দেশ্য পরিষ্কার নয়, তবে তদন্ত চলছে।’
স্থানীয়দের মতে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। কারণ হামলাকারীরা খুবই দ্রুত ও নির্দিষ্টভাবে আঘাত করে পালিয়ে গেছে। এই ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ প্রশাসন দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


