দুই হাত-পা নেই : মুখ দিয়ে লিখে গোল্ডেন জিপিএ-৫ পেল লিতুনজিরা

ঢাকা, ১১ জুলাই-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : জন্ম থেকেই দুই হাত-পা নেই, তবুও থেমে থাকেনি লিতুনজিরা। জীবনযুদ্ধে শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য মনোবল আর দৃঢ় আত্মবিশ্বাসকে সঙ্গী করে একের পর এক সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের কামালপুর গ্রামের এই মেধাবী শিক্ষার্থী। লিতুনজিরার বাবা মোঃ হাবিবুর রহমান এবং মা মোছাঃ জাহানারা খাতুন।

স্থানীয় গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী লিতুনজিরা জন্ম থেকেই শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন। দুই হাত-পা না থাকা সত্ত্বেও মুখ দিয়ে কলম চালিয়ে লেখা শিখেছে সে। এই অভাবনীয় অধ্যাবসায় ও মানসিক শক্তির ফলেই ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) গোল্ডেন জিপিএ-৫ পায় এবং সরকারি বৃত্তি অর্জন করে। এরপর ২০২২ সালে জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করে সে।

সবশেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায়ও নিজের অসাধারণ সাফল্যের ধারা অব্যাহত রেখে লিতুন জিরা গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। একাডেমিক পারফরমেন্সের দিক দিয়ে শুধু নয়, মানসিক দৃঢ়তা, জীবনের প্রতি ভালোবাসা এবং সমাজের প্রতি এক শক্তিশালী বার্তা দিয়েছে লিতুনজিরা।

প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানান, লিতুনজিরা পড়ালেখায় অত্যন্ত মনোযোগী এবং ক্লাসের সে ফার্স্ট গার্ল। তার নিরলস প্রচেষ্টা এবং আত্মবিশ্বাস সব শিক্ষার্থীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। শারীরিক প্রতিবন্ধকতা নয়, লিতুন জিরা প্রমাণ করেছে সাফল্যের আসল চাবিকাঠি হলো ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও সাহস। সমাজের প্রতিটি মানুষের উচিত, লিতুনজিরার মতো প্রতিবন্ধী মেধাবীদের পাশে দাঁড়ানো এবং তাদের যথাযথ সুযোগ করে দেওয়া।

লিতুনজিরার জন্য দেশবাসীর পক্ষ থেকে রইল আন্তরিক দোয়া ও শুভকামনা- তুমি এগিয়ে যাও, আগামীর আলোকবর্তিকা হয়ে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×