এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : যেভাবে জানা যাবে সবার আগে পরীক্ষার ফলাফল

ঢাকা, ১০ জুলাই-২০২৫

স্টাফ রিপোর্টার : ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ ১০ জুলাই (বৃহস্পতিবার)। এ বছর অতীতের মতো ফল প্রকাশ উপলক্ষ্যে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অনাড়ম্বরভাবে এবারের ফল প্রকাশ করা হয়েছে।

এসএসসি ও সমমনা পরীক্ষার ফলাফল দেখা যাবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট- www.educationboardresults.gov.bd-তে গিয়ে। সেখানে পরীক্ষার নাম (এসএসসি), বোর্ডের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার সাল (২০২৫) দিয়ে সাবমিট করলে ফলাফল দেখা যাবে।

এ ছাড়া এসএমএস-এর মাধ্যমে সাধারণ শিক্ষা বোর্ডের ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং এরপর পরীক্ষার সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ : SSC DHA ১২৩৪৫৬ ২০২৫ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে। মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানাতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম হলো : Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD ১২৩৪৫৬ ২০২৫। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্টার করা নম্বরে ফল পৌঁছে যাবে। কারিগরি বোর্ডের ফল জানতে হলে টাইপ করতে হবে: SSC TEC রোল নম্বর ২০২৫ এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজ নিজ ফলাফলসহ রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখতে হলে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×