ঢাকা, ০৫ জুন-২০২৫
জেলা প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ এমবিবিএস (৬৭তম ব্যাচ) ও বিডিএস (৩৬তম ব্যাচ) এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ আগামী ১৭ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। ০৪ জুন (বুধবার) চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ জুন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এমবিবিএস ও বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশন ক্লাশ চলাকালে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীদের তাদের নির্ধারিত পোশাক অ্যাপ্রোন পরিধান এবং সাথে অভিভাবকসহ সর্বাধিক ২ জনকে নিয়ে সকাল ৯টার মধ্যে অডিটোরিয়ামে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং ফেইজ-১ এর সকল শিক্ষকবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


