চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউট স্থানান্তর

ঢাকা, ২১ মে-২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : অবশেষে বন্দর নগরীর বাদশা মিয়া সড়ক থেকে চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হলো।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর চারুকলা ক্যাম্পাস থেকে আসবাবপত্র বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। আগামী ২২ মে থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ক্লাস শুরু করার কথা জানিয়েছেন চবি কর্তৃপক্ষ।

গত ২২ এপ্রিল চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। পরদিন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি ৫৬১তম সিন্ডিকেট সভায় চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করে চবি’র উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ‘সিন্ডিকেট মিটিংয়ে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সমাবর্তনের প্রস্তুতির জন্য ক্যাম্পাসে শিফট করা সম্ভব হয়নি। আজ (মঙ্গলবার) থেকে মূল ক্যাম্পাসে চারুকলা ইন্সটিটিউটের সরঞ্জামগুলো নিয়ে আসা হচ্ছে।’

চারুকলা ইনস্টিটিউটের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘শিক্ষার্থীরা চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আন্দোলন করেছিল। তাদের দাবিটি সিন্ডিকেট মিটিংয়ে বাস্তবায়িত হয়ছে। আজ চূড়ান্তভাবে চারুকলা মূল ক্যাম্পাসে ফিরছে।’

চট্টগ্রাম নগরী থেকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে ২০২২ সাল থেকে আন্দোলন করে আসছিল চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। মূল ক্যাম্পাসে ক্লাস করতে পারবে এতে তারা ভীষণ আনন্দিত। দাবি বাস্তবায়িত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×