ঢাকা, ২০ মে-২০২৫
ওয়াহিদ মুরাদ, বিভাগীয় ব্যুরো চীফ : আজ মঙ্গলবার ২০ মে “বিশ্ব পরিমাপ দিবস’। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনার আয়োজনে আজ ২০ মে (মঙ্গলবার) বেলা ১১ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা মোঃ হুসাইন শওকত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা বিএসটিআই এর উপ-পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী রহিমা তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং পণ্য ও সেবার মান বজায় রাখতে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব অপরিসীম। পণ্যের ওজন ও পরিমাপের বিষয়টি ব্যবসায়ীদের মানসিকতার উপরে নির্ভর করে। তিনি ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনার আহবান জানান। বিএসটিআই অনুমোদিত যে সকল পণ্য রয়েছে সেগুলোর মান নিয়ন্ত্রণে কঠোরতা অবলম্বনের কথা তুলে ধরেন। বিএসটিআইয়ের যেকোনো আভিযানিক কার্যক্রমে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড-সহ বিএসটিআই এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, শিল্প কলকারখানার প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


