খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা, ২০ মে-২০২৫

ওয়াহিদ মুরাদ, বিভাগীয় ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়ন বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলন ১৯ মে (সোমবার) বিকালে আনন্দমুখর পরিবেশে গাজিরহাট ফুটবল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলন উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো. সাইফুর রহমান মিন্টু।

সন্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গাজিরহাট ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক বাবু রামপ্রসাদ অধিকারীর সভাপতিত্বে এ সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খুলনা জেলার আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলার যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, অধ্যাপক মনিরুল হক বাবুল, জিএম কামরুজ্জামান টুকু, অসিত কুমার সাহা, এনামুল হক সজল, শরীফ ইকবাল হোসেন, গাজী তাফসির আহমেদ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, শরিফ মোজাম্মেল হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, খন্দকার ফারুক হোসেন, শেখ মোসলেম উদ্দিন, শেখ আবুল কালাম আজাদসহ আরো অনেকে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে গাজিরহাট ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দলীয় ভোটারদের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ মকিদ আলী এবং সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ বাদশা গাজী।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×