বাজার সিন্ডিকেট ভাঙতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় চালু হয়েছে ‘ন্যায্য মূল্যের সবজি বাজার’

ঢাকা, ২৬ নভেম্বর-২০২৪

ওয়াহিদ মুরাদ, জেলা প্রতিনিধি : দেশব্যাপী নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বমূখী, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালের বাইরে। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। শহর লাগোয়া হাট-বাজারের চেয়ে গ্রামের হাট-বাজারে সিন্ডিকেটের কারনে নিত্যপণ্যের দাম আরো অধিক।

এমতাবস্থায় সাধারণ মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে নিত্য-প্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্দেশ্যে চলতি মাসের ১৫ নভেম্বর-২০২৪ (শুক্রবার) থেকে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে ‘সকলের তরে সকলেই আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ নামক ‘ন্যায্য মূল্যের সবজি বাজার’ কার্যক্রম শুরু হয়েছে।

বাজার সিন্ডিকেট ভাঙ্গার প্রত্যয়ে এবং সাধারণ মানুষকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে ন্যায্য মূল্যে সবজি সরবরাহের লক্ষ্যে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর নিবাসী মাহিদুল ইসলাম পলাশ এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি সুন্দর ডেকোরেশনের মাধ্যমে একটি অভিনব সবজির দোকান পরিচালনা করছেন।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর সাবেক ইউনিয়ন পরিষদ মোড়ে প্রতিদিন সকাল ৯:০০টা থেকে বেলা ১১:০০ টা পর্যন্ত এবং বিকেল ৫:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা থাকে। নানা রকমের সবজি বাজারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সাশ্রয়ী মূল্যের এই দোকানে প্রতিদিনের সবজির পাইকারি দরের সাথে সংগতি রেখে এই দোকানের সবজির মূল্য নির্ধারণ করা হয়।

দিঘলিয়া উপজেলার বারাকপুরে শুরু হওয়া সবজি বাজার করতে আসা ক্রেতা শ্যামলী সেন, আমিনুল ইসলাম, ও রীতা বিশ্বাসের সাথে কথা হয়। তারা আমাদের প্রতিনিধি’কে জানান, ‘বাজারের উর্ধ্বগতির সাথে দাম বাড়ানোর যে পাল্লা তাতে এই উদ্যোগ কিছুটা হলেও আমাদের স্বস্তি প্রদান করছে। এখানে যে কোনো সবজি বাজারের তুলনায় কম দামে টাটকা শাক-সবজি পাওয়া যায়।’

অনিয়ন্ত্রিত উচ্চমূল্যের বাজারে দামের পার্থক্য কমাতে এই উদ্যোগ সফল হবে বলে মনে করেন, সাংবাদিক, সমাজকর্মী ও সমাজের বিশিষ্টজন সহ বারাকপুরের স্থানীয় ক্রেতা সাধারণ। সবজির বাজারের সিন্ডিকেট ভাঙ্গতে ন্যায্য মূল্যের সবজি বাজারের উদ্যোক্তার সময়োপযোগী উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

সাশ্রয়ী ও ন্যায্য মূল্যের দোকানের উদ্যোক্তা মাহিদুল ইসলাম বলেন, আমরা বর্তমানে দিঘলিয়ার বারাকপুর মোড়ে একটি দোকানের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে পথেরবাজার, গাজীরহাট বাজার সহ আশপাশের এলাকায় এই ধরনের দোকান প্রতিষ্ঠার চেষ্টা করব। এর ফলে বিভিন্ন বাজারে যেসব সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভেঙে দেওয়া সম্ভব হবে বলে আমরা মনে করি।

এ সময় তিনি আরো বলেন, ‘সকলের তরে সকলে আমরা, সকলে আমরা পরের তরে’ এই মহতী উদ্যোগের সার্বিক সহযোগিতায় রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক ও চিকিৎসক ডা: সুলতানা আজিম। তিনি বিশ্বের শতাধিক দেশের পথশিশু ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×