ঢাকা, ০১ মে-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনা জেলার দিঘলিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০১ মে (বৃহস্পতিবার) সকাল ১০ টায় র্যালীটি উপজেলা চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলি প্রদক্ষিণ করে আবার উপজেলা চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা শাখার সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
র্যালী শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়ার সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার আমির মাওলানা আবুল হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বারাকপুর ইউনিয়নের সভাপতি মাওলানা হাসান বিশ্বাস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া ইউনিয়নের সভাপতি মোল্লা খলিলুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেনহাটি ইউনিয়নের সভাপতি মোঃ আলমগীর হোসাইন সহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকুক, দূর হোক সকল বৈষম্য। আজ ঐতিহাসিক মে দিবস, মজলুম শ্রমিকদের মুক্তির দিন আজ। দীর্ঘ বঞ্চনা এবং শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে এ দিন রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা। বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে আজ ও সংগ্রাম করে যাচ্ছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন একান্ত প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্বদা শ্রমিকদের পাশে থাকবে। তিনি দিঘলিয়াসহ খুলনা অঞ্চলের সকল বন্ধ মিল কল কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধসহ চালুর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


