দিঘলিয়ায় বিএনপি’র ইউনিয়ন সম্মেলনে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার আহ্বান

ঢাকা, ৩০ এপ্রিল-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : ‘গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না’- এমনই বার্তা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ৩০ এপ্রিল (বুধবার) বিকেলে দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চনার অবসান চায় ১২ কোটি ভোটার। জনগণের সরকার প্রতিষ্ঠাই এখন বিএনপির মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, গুম-খুন ও বাকস্বাধীনতা হরণের কারণে দেশ আজ ভয়াবহ দুঃশাসনের কবলে। জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়েছে—এবার প্রয়োজন অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন।’

বিএনপি’র কেন্দ্রীয় এই নেতা অভিযোগ করেন, ‘অনির্বাচিত সরকারে আইনশৃঙ্খলা, বিনিয়োগ ও উন্নয়ন- কোনোটিই টেকসই হয় না। তাই নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।’

সম্মেলনের প্রধান বক্তা ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, ‘দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য ভুলে ইস্পাতকঠিন ঐক্যই আমাদের শক্তি।’

অনুষ্ঠানের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুর রহমান মিন্টু এবং সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা. শেখ হাফিজুর রহমান।

সম্মেলনের দ্বিতীয় পর্বে গোপন ব্যালটে ৯টি ওয়ার্ডের ৪৫৯ কাউন্সিলর ভোট প্রদান করেন। মাত্র এক ভোটের ব্যবধানে ২২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন জাসেদ কবির জুয়েল এবং ২৯৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুন নিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, শরীফ ইকবাল হোসেন, আশরাফুল ইসলাম নূর, আব্দুর রকিব মল্লিকসহ দলীয় নেতৃবৃন্দ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×