খুলনা জেলা’র ১৪৩ বছর পূর্তি অনুষ্ঠানে পুলিশ কমিশনার

ঢাকা, ২৫ এপ্রিল-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : আজ ২৫ এপ্রিল-২০২৫ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র আয়োজনে ‘খুলনা দিবস-২০২৫’ পালিত হয়। বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে খুলনা জেলার ১৪৩ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ফিরোজ সরকার, (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার, খুলনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এবং মোঃ রেজাউল হক, পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা।

অতঃপর ‘খুলনা দিবস-২০২৫’ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর তেঁতুলতলা মোড় থেকে শিববাড়ি মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পুলিশ কমিশনার যানজটমুক্ত নগরী গড়তে করণীয় ও বর্জনীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

খুলনা দিবসে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, কর্মসংস্থানের অভাব খুলনার অন্যতম সমস্যা। অবকাঠামোগত উন্নয়নের চেয়ে প্রান্তিক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে পারলেই খুলনার প্রকৃত উন্নয়ন হবে। সাধারণ মানুষ জীবিকার তাগিদে রিক্সা, ভ্যান, ইজিবাইক, মাহেন্দ্র এবং সিএনজি নিয়ে রাস্তায় নেমেছে, ফলে নগরীতে যানজটের সৃষ্টি হচ্ছে। একসময়ের শিল্প নগরী খুলনা আজ রিক্সা ইজিবাইকের নগরীতে পরিণত হয়েছে। তিনি খুলনার মানুষের ভাগ্য উন্নয়নে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানান।

খুলনা দিবসে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, খুলনা। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং খুলনাস্থ সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×