ঢাকা, ২৫ এপ্রিল-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি’র আয়োজনে স্টার জুট মিলস্ লিমিটেডের শ্রমিক কর্মচারীবৃন্দের উপস্থিতিতে ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৫টায় খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল স্টার জুট মিলস্ ১নং গেটের সামনে বন্ধকৃত রাষ্টায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু ও টেন্ডারের নামে লুটপাট বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্টার জুট মিলস্ শ্রমিক কল্যাণ ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সভাপতি গাজী এনামুল হাসান মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি আবুল কালাম জিয়া, সহ সাধারণ সম্পাদক আবু দাউদ দ্বিন মোহাম্মদ, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল মল্লিক, সাধারণ সম্পাদক ইকরামুল গাজী, সেনহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোজাফফর, সাধারণ সম্পাদক মানিক, মোঃ জাহাঙ্গীর শেখ, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাজ্জাদ, যুগ্ম আহবায়ক আবিদ আজাদ, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শেখ লিটন, সাধারণ সম্পাদক আলামিন, প্রচার সম্পাদক সাজ্জাদ।
মানববন্ধনে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, শ্রমিক নেতাকর্মীরা ২০২০সালে জুলাই মাসের ১ তারিখে ফ্যাসিস্ট হাসিনা একটি চিঠির মাধ্যমে ২৬টি পাটকল বন্ধ করে দেয় ভারতের প্রেসক্রিপশনে। মিলগুলি পূনরায় চালুর দাবী জানিয়েছেন বক্তারা। বক্তারা তাদের বক্তব্যে আরও বলেন, আমার দেশে পাট কল বন্ধ করে ভারতে নতুন নতুন পাটকল চালু করেছে। আমাদের দেশের শ্রমিক না খেয়ে মারা যাবে আর ভারতের শ্রমিক উন্নত হবে এটা মেনে নেওয়া হবে না। পাটকল শ্রমিক-কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে বন্ধকৃত মিলগুলো চালু করার আহবান জানায়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


