পুরুষ ও নারীদের ছয় দল নিয়ে ২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট

পুরুষ ও নারীদের ছয় দল নিয়ে ২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট

ঢাকা, ১০ এপ্রিল-২০২৫

স্টাফ রিপোর্টার : ২০২৮ সালের ‘লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে’ পুরুষ ও নারী বিভাগে মোট ছয়টি ক্রিকেট দল অংশ নিবে। ১২৮ বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তনে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

আজ ১০ এপ্রিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি’র (আইওসি) নির্বাহী বোর্ড (ইবি) অলিম্পিকে ক্রিকেটের ৬টি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবে। ফলে পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে মোট ৯০ জন করে খেলোয়াড় অলিম্পিকে অংশ নিবে।

অলিম্পিকে কোন ছয়টি দেশ অংশ নিবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এখনও ভেন্যু চূড়ান্ত না হলেও আগেই জানানো হয়েছিল, নিউ ইর্য়কে ক্রিকেট ম্যাচগুলো আয়োজন করা হতে পারে।

সর্বশেষ ১৯০০ সালে অলিম্পিক গেমসে ছিল ক্রিকেট ইভেন্ট। ঐসময় মাত্র দু’টি দল- গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অংশ নিয়েছিল। দু’দিনের সেই ম্যাচ জিতেছিলে গ্রেট ব্রিটেন। তাই এখন পর্যন্ত ক্রিকেট ইভেন্ট থেকে অলিম্পিকের শুধুমাত্র স্বর্ণপদক জিতেছে গ্রেট ব্রিটেনই।

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে আবারো ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে অংশ নিয়েছিল পুরুষ এবং নারীরা। ২০২২ সালে বার্মিংহাম  কমনওয়েলথ গেমসে নারীদের আটটি দল অংশ নেয়। এর আগে ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ও নারী ক্রিকেট অন্তর্ভূক্ত ছিল।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×