রাজধানীতে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা
ঢাকা, ১০ এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীতে নান্দনিকভাবে বিঝু, বৈসু, সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
আজ ১০ এপ্রিল (বৃহস্পতিবার) রাজধানীর মিরপুর ১৩ নম্বর শাক্যমুনি বৌদ্ধ বিহারে বিঝু, বৈসু, সাংগ্রাই, চাংক্রান, বিষু ৩ দিনের এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রদীপ চাকমা বলেন, আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি সেটা হলো পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট। আমাদের যে তিন-চারটা প্রতিষ্ঠান আছে পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ এবং ডেভলপমেন্ট বোর্ড-এদেরকে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট থেকে বের করে কীভাবে লাইভলিহুড কনসেপ্টে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমি সিরিয়াসলি কাজ করতে চাই।
তিনি বলেন, আমাদের লাইভলিহুড ডেভেলপমেন্টের পাশাপাশি কোয়ালিটি এডুকেশন প্রয়োজন আছে। আমরা অর্থনৈতিকভাবে পার্বত্য চট্টগ্রামকে ডায়নামিক করতে চাই।
উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতীকী এবারের বিজু অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে।
তিন দিনের এই মেলায় ৩ পার্বত্য জেলা থেকে ৪৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। ৩০টি স্টল পাহাড়ি আমেজে সজ্জিত করা হয়। মেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, পার্বত্য হস্তশিল্প, খাবারসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রয় ও প্রদর্শনী চলছে। মূলত পার্বত্য অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এক অনন্য উদ্যোগ বলে জানিয়েছেন এর আয়োজকরা।
বিঝু, বৈষু, সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলা উদযাপন কমিটির আহ্বায়ক শুভাশীষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে শাক্যমুনি বৌদ্ধ বিহারের সভাপতি, অধ্যক্ষ ভিক্ষু (ভান্তে) প্রজ্ঞানন্দ মহাথের, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব সুবিমল চাকমা।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


