ঢাকা, ০৬ এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার : ঈদের ছুটির পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে নির্বিঘ্নে ফিরে আসা নিশ্চিত করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ একটি ডেডিকেটেড কন্ট্রোল রুম চালু করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ ০৬ এপ্রিল (রবিবার) এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ঈদের ছুটির পর ৮ এপ্রিল ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায়, শিক্ষার্থীরা ইতোমধ্যেই ক্যাম্পাসে ফিরে আসতে শুরু করেছে। শিক্ষার্থীদের কথা ভেবে, তাদের ক্যাম্পাসে ফিরে আসাকে সহজতর করার জন্য প্রশাসন এ কন্ট্রোল রুম স্থাপন করেছে।
যে কোনো ধরনের সহায়তার জন্য শিক্ষার্থীদের- ০১৭৬৫৩৩৩৯৫৮ নম্বরে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে যে, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধান প্রবেশপথগুলোতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী, আনসার সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News :

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


