দিঘলিয়ায় কর্তব্যরত সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ২৯ মার্চ-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে দিঘলিয়ায় কর্তব্যরত সাংবাদিকদের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ (শনিবার) বিকাল সোয়া ৫ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ডাঃ সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে ও সৈয়দ জাহিদুজ্জামান এবং শেখ শামিমুল ইসলাম শাওনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। প্রধান অতিথি এ সময় তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী শক্তির সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আগস্টের বিপ্লবের অনুকূল সকল রাজনৈতিক সংগঠনসহ সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের ভেতরে কেউ ঐক্য বিনষ্ট করলে ফ্যাসিবাদী শক্তির পুনরায় আবির্ভাব ঘটতে পারে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, এমইউজের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান মোঃ মাকসুদ আলী, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার মাশরুর মোর্শেদ, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, দিঘলিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি।

এসময় আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের ফটো সাংবাদিক পাপ্পু, সেনহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঝর্ণা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুর আলম, বিশিষ্ট সমাজ সেবক মোল্যা মাকসুদুল ইসলাম, সেনহাটি ইউপি সদস্য শেখ আশরাফ হোসেন, অ্যাডভোকেট মোশারফ হোসেন (এপিপি), কাজী জুলফিকার আলী, শেখ ইব্রাহিম, সৌমিত্র কুমার দত্ত, আবিদ আজাদ, বেনজির আহমেদ মুকুল প্রমূখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শ্রেষ্ঠ ইমাম মুফতি নাঈম আশরাফ।

Related News :

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×