ঢাকায় শিল্পকলা’র নন্দন মঞ্চে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’

ঢাকা, ২৯ মার্চ-২০২৫

স্টাফ রিপোর্টার : রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ আয়োজন ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’।

ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি ৩০ মার্চ (রোববার) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। স্বাগত বক্তৃতা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ও সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

পরিবেশনার শুরুতেই কাওয়ালি ও মাইজভান্ডারি পরিবেশন করবেন আহমেদ নূর আমেরী ও সহশিল্পীবৃন্দ। এরপর জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি একক পরিবেশনা উপস্থাপন করবেন। সবশেষে সমবেত সঙ্গীত পরিবেশন করবে ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ খ্যাত ব্যান্ডদল বেঙ্গল সিম্ফনি। সঙ্গীত পরিবেশনার পাশাপাশি থাকবে মেহেদী কর্নার। অনুষ্ঠান আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন  'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×