পিরোজপুরে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

ঢাকা, ২১ নভেম্বর-২০২৬

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখা। আজ ২১ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে শহরের টাউন ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) আব্দুল আউয়াল। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related News :

জিয়ানগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

জিয়ানগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

পিরোজপুরের ফায়ার সার্ভিসের জরুরী সহায়তা পেতে ১০২ নাম্বারে কল করুন শীর্ষক প্রচারণা

পিরোজপুরের ফায়ার সার্ভিসের জরুরী সহায়তা পেতে ১০২ নাম্বারে কল করুন শীর্ষক প্রচারণা

পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×