ঢাকা, ০৩ নভেম্বর-২০২৬
সৈয়দ বশির আহম্মেদ, (পিরোজপুর প্রতিনিধি) : পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার করেছে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।
আজ ০৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর শহরের ও এর পার্শ্ববর্তী পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন ভারানি খাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মো. মাহমুদুর রহমান, পিরোজপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, পিরোজপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম। পিরোজপুর জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিফ আহমেদ রাজিব। এ সময় পিরোজপুর পৌরসভার কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট্র ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ড্রেন ও এর আশেপাশে এলাকা এবং পিরোজপুর শহরের ও পুরাতন বাসস্ট্যান্ডের ভারানি খানের কচুরিপানা সহ ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। দিনে রাতে আমাদের এ পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে বলে জানান পৌর প্রশাসক।
Related News :

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের


