ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

ঢাকা, ১৮ নভেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৮ নভেম্বর (বুধবার) সকালে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা চালানো হয়। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার পর লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা।

ঘটনাস্থলে দেখা যায়, ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়েছে। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নেন।

শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে ছিলেন।

সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী এসে কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

Related News :

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

রাজধানীর বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম গ্রেপ্তার

রাজধানীর বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম গ্রেপ্তার

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব শতাধিক পরিবার

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব শতাধিক পরিবার

রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা লিংক রোডে বাসে আগুন

রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা লিংক রোডে বাসে আগুন

ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

রাজধানীতে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬ শুরু

রাজধানীতে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬ শুরু

রাজধানীতে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে ৩টি পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ

রাজধানীতে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে ৩টি পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ

রাজধানীতে হঠাৎ বৃষ্টি : শীতের আগমনী বার্তা

রাজধানীতে হঠাৎ বৃষ্টি : শীতের আগমনী বার্তা

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×