ঢাকা, ১৮ নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ২০৮। যা বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থানে করছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে স্কোর ২৮৪।
১৮ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য জানা যায়।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৯৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। তালিকায় চতুর্থ স্থানে ১৮৩ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় পঞ্চম স্থানে ১৭২ স্কোর নিয়ে অবস্থান করছে নেপালের কাঠমুন্ডু শহর।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। পাশাপাশি ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
Related News :

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৈরী আবহাওয়া, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ডিসেম্বরের বেতন নতুন কাঠামোয় পাবেন পোশাক শ্রমিকরা : মজুরি বোর্ড চেয়ারম্যান

বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হচ্ছে ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

আজ শহীদ নূর হোসেন দিবস



