বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হচ্ছে ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান

ঢাকা, ১৫ নভেম্বর-২০২৬

চীফ রিপোর্টার : নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বহরে যুক্ত হচ্ছে ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান। এসব জলযান দ্রুত বহরে যুক্ত করে বাণিজ্যিকভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এরই অংশ হিসেবে নির্মাণাধীন ও নবনির্মিত জাহাজগুলোর বর্তমান অবস্থা এবং সেগুলো সেবায় নিয়োজিত করার বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিআইডব্লিউটিসির সম্মেলন কক্ষে আজ ১৫ নভেম্বর (রবিবার) সংস্থার বাণিজ্য, প্রকৌশল, মেরিন, ইঞ্জিনিয়ারিং ও প্রশাসন বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী।

সভায় জানানো হয়, বিআইডব্লিউটিসির জন্য নির্মাণাধীন ৩৫টি বাণিজ্যিক জলযানের মধ্যে রয়েছে তিনটি ক্রুজ ভেসেল, চারটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জলযান। এসব জাহাজের পরিচালনা ও বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে জনবল, কারিগরি সক্ষমতা এবং পরিচালনাগত প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

সভায় তিনটি ক্রুজ ভেসেল পরিচালনার জন্য সংস্থাটির নিজস্ব অভিজ্ঞ জনবল না থাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে বেসরকারি কোম্পানির মাধ্যমে এগুলো পরিচালনার প্রস্তাব করা হয়। এতে জাহাজগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম চালু রাখার বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া নির্মাণাধীন চারটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজের কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সেগুলোকে সারা বছর সাগরে চলাচল উপযোগী রোপ্যাক্স ফেরিতে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়। এ ধরনের ফেরি চালু হলে উপকূলীয় নৌপথে যাত্রী ও যানবাহন পরিবহনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

সভায় আরও জানানো হয়, বিআইডব্লিউটিসির জন্য নির্মাণাধীন উপকূলীয় চারটি যাত্রীবাহী জাহাজ, তিনটি ক্রুজ জাহাজ এবং আটটি সি-ট্রাকসহ মোট ১৮টি জলযান রয়েছে। এর মধ্যে নবনির্মিত আটটি সি-ট্রাকের একটি ‘নিঝুম দ্বীপ’ ইতোমধ্যে সংস্থার বহরে যুক্ত হয়ে বাণিজ্যিক সার্ভিসে নিয়োজিত রয়েছে। সভায় চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী নির্মাণাধীন জাহাজগুলো নির্ধারিত সময়ে সংস্থার নৌবহরে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে প্রকল্পের কাজের তদারকি বাড়ানো, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় মহাব্যবস্থাপক (প্রশাসন) জেসমিন আরা বেগম, মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. আজমল হোসেন, মহাব্যবস্থাপক (হিসাব) মো. ফজলুল হক, মহাব্যবস্থাপক (মেরিন) বাপ্পী কুমার অধিকারী, মহাব্যবস্থাপক (বাণিজ্য, চলতি দায়িত্ব) মো. সফিকুল ইসলাম, চিফ অডিট অফিসার মো. রাশিদুর রহমান, চিফ পারচেজ ম্যানেজার মানসুরা আহমেদসহ বাণিজ্য, হিসাব, মেরিন, ইঞ্জিনিয়ারিং ও প্রশাসন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Related News :

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৈরী আবহাওয়া, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৈরী আবহাওয়া, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রাজধানী ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রাজধানী ঢাকা

ডিসেম্বরের বেতন নতুন কাঠামোয় পাবেন পোশাক শ্রমিকরা : মজুরি বোর্ড চেয়ারম্যান

ডিসেম্বরের বেতন নতুন কাঠামোয় পাবেন পোশাক শ্রমিকরা : মজুরি বোর্ড চেয়ারম্যান

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

আজ শহীদ নূর হোসেন দিবস

আজ শহীদ নূর হোসেন দিবস

অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×