ঢাকা, ১৫ নভেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখা এবং দলটিকে তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
১৫ নভেম্বর (রবিবার) চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। বিকেল সাড়ে ৩টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে জাহাঙ্গীরকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। গত রাত ২টার দিকে অফিসার্স মেস থেকে পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানান, পাঁচলাইশ থানায় শনিবার রাতে মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর রাত সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী মামলাটি দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জাহাঙ্গীরকে নজরদারিতে রাখা হয়েছিল। তার মুঠোফোন দুটিও জব্দ করা হয়েছে। গত ১০ নভেম্বর তথ্য পাচারের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার ব্যক্তিগত ও দাপ্তরিক—দুটি মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামও বিভাগীয় তদন্ত করেন। তিনি বলেন, তদন্তে জাহাঙ্গীরের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর ফেনী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন।
Related News :

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৭২৭ জনকে গ্রেফতার

এসএসসির ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মী গ্রেপ্তার

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

শেরপুরে অপহরণ মামলায় ৪ আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

কক্সবাজার যাওয়ার পথে মাদ্রাসা শিক্ষাসফরের বাস ডোবায় পড়ে শিক্ষকসহ নিহত দু’জন

চট্টগ্রামে স্ত্রীসহ ৫ থেকে ৭ জনের মারধরে স্বামীর মৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের সাথে গোলা-গুলিতে সেনাসদস্য নিহত



