নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

ঢাকা, ১৪ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ ১৪ নভেম্বর (শনিবার) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের ‘মারকাযে আহমদ মাদ্রাসায়’ এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক। খবর পেয়ে  পুলিশ  আহত ওই শিক্ষককে উদ্ধার করে  এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে  প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ওই শিশু শনিবার সকালে মাদ্রাসা যাওয়ার পর শিক্ষক সাইফুল ইসলাম তার শ্লীলতাহানি করে। মাদ্রাসা ছুটির পর  শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে এ ঘটনা বলে। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত কয়েকশ’ স্থানীয় লোকজন মাদ্রাসার সামনে জড়ো হন। এক পর্যায়ে শিক্ষক সাইফুলকে আটক করে  তারা গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে স্থানীয় লোকজন মারধর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মাদ্রাসার ওই শিক্ষককে উদ্ধার করা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related News :

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৭২৭ জনকে গ্রেফতার

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৭২৭ জনকে গ্রেফতার

এসএসসির ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মী গ্রেপ্তার

এসএসসির ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মী গ্রেপ্তার

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন

রাষ্ট্রদ্রোহের মামলায় রিমান্ডে চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর

রাষ্ট্রদ্রোহের মামলায় রিমান্ডে চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

শেরপুরে অপহরণ মামলায় ৪ আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

শেরপুরে অপহরণ মামলায় ৪ আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

কক্সবাজার যাওয়ার পথে মাদ্রাসা শিক্ষাসফরের বাস ডোবায় পড়ে শিক্ষকসহ নিহত দু’জন

কক্সবাজার যাওয়ার পথে মাদ্রাসা শিক্ষাসফরের বাস ডোবায় পড়ে শিক্ষকসহ নিহত দু’জন

চট্টগ্রামে স্ত্রীসহ ৫ থেকে ৭ জনের মারধরে স্বামীর মৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

চট্টগ্রামে স্ত্রীসহ ৫ থেকে ৭ জনের মারধরে স্বামীর মৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের সাথে গোলা-গুলিতে সেনাসদস্য নিহত

টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের সাথে গোলা-গুলিতে সেনাসদস্য নিহত

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×