ময়মনসিংহে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০ লাখ টাকার চেক বিতরণ

ঢাকা, ১৪ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : ময়মনসিংহে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকারি অনুদান হিসেবে ২০ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সাংবাদিকদের মৃত্যুজনিত কারণে তাদের পরিবার, সন্তানের লেখাপড়ার ব্যয় এবং পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আজ ১৪ নভেম্বর (শনিবার) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত এক অনুষ্ঠানে ৪৫ জন অনুদানপ্রাপ্তের হাতে এই চেক তুলে দেওয়া হয়। অনুদানপ্রাপ্তদের মধ্যে নেত্রকোণার ৮ জন, শেরপুরের ১ জন এবং ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার ৩৬ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা এই চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাছুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) মো. বাছির জামাল, উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলী।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর। এতে অনুদানপ্রাপ্তসহ স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) মো. বাছির জামাল বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা প্রদানের বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা রয়েছে। আশা করছি, সরকারের সদিচ্ছার মাধ্যমে এটি দ্রুত বাস্তবায়ন হবে।

Related News :

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×