শেরপুরে অপহরণ মামলায় ৪ আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

ঢাকা, ১১ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : শেরপুর জেলার নালিতাবাড়ীতে ৭ বছর বয়সী এক ছেলে শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবি করার মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ ১১ নভেম্বর (বুধবার) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ ওই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) ও মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)। সাজার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে ৭ বছর বয়সী ছেলে শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে রাইসুল হুদা, বোরহান উদ্দিন, জামিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন বাবু। তবে ওই শিশুর পরিবারের কাছে টাকা না থাকায় তিনি অপহরণকারীদের কাছে টাকা পাঠাতে ব্যর্থ হন। পর দিন জামালপুর জেলার নারিকেলী বাজারে ওই শিশুকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ ।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ওই শিশু অপহরণকারী রাইসুলকে দেখে চিনতে পারে এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর রাইসুল অপহরণের কথা স্বীকার করে তার সহযোগীদের নাম প্রকাশ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ৪ জনসহ অজ্ঞাতনামা আরও ২ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।

নালিতাবাড়ীর থানার এসআই মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম ও তদন্ত কর্মকর্তাসহ কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়।

আসামিদের মধ্যে উপস্থিত রাইসুল ও জামিরুলকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়। বাকি দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

Related News :

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৭২৭ জনকে গ্রেফতার

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৭২৭ জনকে গ্রেফতার

এসএসসির ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মী গ্রেপ্তার

এসএসসির ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মী গ্রেপ্তার

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন

রাষ্ট্রদ্রোহের মামলায় রিমান্ডে চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর

রাষ্ট্রদ্রোহের মামলায় রিমান্ডে চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার যাওয়ার পথে মাদ্রাসা শিক্ষাসফরের বাস ডোবায় পড়ে শিক্ষকসহ নিহত দু’জন

কক্সবাজার যাওয়ার পথে মাদ্রাসা শিক্ষাসফরের বাস ডোবায় পড়ে শিক্ষকসহ নিহত দু’জন

চট্টগ্রামে স্ত্রীসহ ৫ থেকে ৭ জনের মারধরে স্বামীর মৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

চট্টগ্রামে স্ত্রীসহ ৫ থেকে ৭ জনের মারধরে স্বামীর মৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের সাথে গোলা-গুলিতে সেনাসদস্য নিহত

টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের সাথে গোলা-গুলিতে সেনাসদস্য নিহত

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×