ঢাকা, ১০ নভেম্বর-২০২৬
সৈয়দ বশির আহম্মেদ, (পিরোজপুর প্রতিনিধি) : পিরোজপুরের জিয়ানগরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিয়াজ উদ্দিন মোল্লা (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
আজ ১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিয়াজ উদ্দিন মোল্লা উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির মোল্লার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ নিয়াজ উদ্দিন মোল্লাকে হাতেনাতে গ্রেফতার করে।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিয়ানগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News :

পিরোজপুরে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

পিরোজপুরের ফায়ার সার্ভিসের জরুরী সহায়তা পেতে ১০২ নাম্বারে কল করুন শীর্ষক প্রচারণা

পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ



