ঢাকা, ০৯ নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : কার্তিক মাসের শেষের দিকে এসে রাজধানীতে আজ হঠাৎ বৃষ্টি নেমেছে। সকাল থেকে আলো-ছায়ার খেলার পর দুপুরের পর থেকেই আকাশে মেঘের ঘনঘটা দেখা দেয়। এরপর বিকেল আর সন্ধ্যায় দমকা হাওয়া ও বজ্রপাতের সঙ্গে নামে শীতের আগমনী বৃষ্টি।
রাজধানীর উত্তরা, মিরপুর, বিমানবন্দর, ফার্মগেট, ধানমন্ডি ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টিতে শীতের আগমন টের পাওয়া যাচ্ছে। শুধু ঢাকা নয়, পার্শ্ববর্তী গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ ছাড়াও চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের কিছু অঞ্চলেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এবং শীতের আগমনী বার্তায় উচ্ছ্বাস দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে রাতে শীতের আমেজ আরও তীব্র হতে পারে।
Related News :

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

রাজধানীর বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম গ্রেপ্তার

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব শতাধিক পরিবার

রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা লিংক রোডে বাসে আগুন

ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

রাজধানীতে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬ শুরু

রাজধানীতে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে ৩টি পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ



