প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে দিঘলিয়ায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

ঢাকা, ০৩ নভেম্বর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : আগামী ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে খুলনার দিঘলিয়ায় আনন্দ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি।

আজ ০৩ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার বিকেল ৫টায় দিঘলিয়া উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি পথের বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারসংলগ্ন মাঞ্জালের বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলকে কেন্দ্র করে পথের বাজার এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমনকে স্বাগত জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পথসভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মো. রকিব মল্লিক, খুলনা জেলা বিএনপির সদস্য অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাসেদ কবির জুয়েল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিপু।

এ ছাড়া সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন শাফি, সাধারণ সম্পাদক মো. আলম চৌধুরী, গাজীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মীর ও সাধারণ সম্পাদক বাদশা গাজীসহ উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে দিঘলিয়া উপজেলা বিএনপির এ কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Related News :

কয়রায় সামসের সিড প্রকল্পের  ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

কয়রায় সামসের সিড প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×