ঢাকা, ০২ নভেম্বর-২০২৬
আপেল মাহমুদ, (খুলনা প্রতিনিধি) : খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির মাথার পেছনে ছিদ্র রয়েছে। মাথায় গুলি করে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ ০২ নভেম্বর (সোমবার) দুপুরে রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রূপসা থানার ওসি মো. মাসুম খান নদী থেকে ভাসমান অবস্থায় গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন, রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ (৩৫)। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয়দের মতে, অপর মরদেহটি সিংহেরচর গ্রামের রেজাউল করিমের (৩২)।
আঠারোবাঁকী নদী থেকে ভাসমান গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আইচগাতী ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ (সোমবার) দুপুর ১২টার দিকে স্থানীয়রা আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের (সিংহেরচর এলাকা) একটি কলাবাগানের পাশে আঠারোবাঁকী নদীতে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। মাথায় গুলি করার পাশাপাশি ওই দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
রূপসা থানার ওসি মাসুম খান বলেন, নিহত দুইজনের মাথার পেছনে ছিদ্র রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গুলি করে হত্যা করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে সোহাগের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর যুবকের নাম রেজাউল করিম জানা গেছে। তার পরিচয়ও নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কারা ও কী কারণে তাদের হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ঘটনার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তার পুলিশ কাজ করছে।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


