জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদান চিরস্মরণীয়

ঢাকা, ০১ নভেম্বর-২০২৬

তৌকিবুল হাসান সিয়াম​, জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাস্কেটবল ক্লাবের উদ্যোগে ‘খাইরুল ইসলাম খান মেমোরিয়াল কো-এড বাস্কেটবল টুর্নামেন্ট (সিজন ২)’-এর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান, প্রাক্তন খেলোয়াড়দের পুনর্মিলনী ও গালা নাইট সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৩১ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টটি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সাবেক সফল পরিচালক মরহুম খাইরুল ইসলাম খানের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়, যিনি ক্যাম্পাসের ক্রীড়াঙ্গন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। তিনি তাঁর বক্তব্যে মরহুম খাইরুল ইসলাম খানের ক্রীড়া অনুরাগের কথা স্মরণ করে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে খাইরুল ইসলাম খানের অবদান অনস্বীকার্য। এ ধরনের প্রতিযোগিতামূলক ও সহ-শিক্ষা টুর্নামেন্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার মানকে আরও উঁচুতে নিয়ে যাবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নাছরীন, খাইরুল ইসলাম খানের পরিবারের সদস্যবৃন্দ এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় বাস্কেটবল ক্লাবের প্রধান উপদেষ্টা ও সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. খন্দকার মো. আশরাফুল মুনিম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ‘সাবেক খেলোয়াড়দের মেলবন্ধন ও বর্তমান শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে জাবি বাস্কেটবল ক্লাবের এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।’ বক্তব্য প্রদান শেষে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং গালা নাইটের মধ্য দিয়ে মনোজ্ঞ এই আয়োজনের সমাপ্তি ঘটে।

Related News :

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

২৭টি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটি, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ

২৭টি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটি, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×