ঢাকা, ৩১ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বাড়ির পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩১ অক্টোবর (শনিবার) সকালে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি কাঁঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। মুর্শেদ নিয়মিত বাড়ির পাশের লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো (শুক্রবার) বিকেলেও মাছ ধরতে নদীর ঘাটে যান তিনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে ঘাটে যান। পরে নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পান।
স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। তা ছাড়া সন্ধ্যার ঠিক আগেও অনেকে তাকে মাছ ধরতে দেখেছেন। মরদেহ উদ্ধারের পর দেখা গেছে, তার দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।
মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুকসমান পানিতে ডুবে কীভাবে মৃত্যু হতে পারে প্রশ্ন স্থানীয়দের। 
Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু


