গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৭ অক্টোবর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মুকিত আলী শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি মাদক প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনে জনগণের সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি।

২৬ অক্টোবর (সোমবার) গাজিরহাট ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মুকিত আলী।

সভায় সভাপতিত্ব করেন মো. ফারুক মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রকিব গাজী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বুলবুল শিকদার, মো. টুকু মোল্লা, মো. কাউসার তরফদার, মিন্টু শেখ, বিশ্বজিৎ সাহা, দিলীপ সরকার, দুলাল বিশ্বাস, টুটুল মোল্লা, ফারুক শেখ ও ইনসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মুকিত আলী তাঁর বক্তব্যে বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে তিনি কাজ করতে চান। বিশেষ করে শিক্ষাব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, খেলাধুলার প্রসার এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে মাদক প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন মুকিত আলী।

তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে গাজিরহাট ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী।

সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও গাজিরহাট ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তাঁরা চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মুকিত আলীর প্রতি সমর্থন জানান।

নির্বাচনী এই মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×