ঢাকা, ২৭ অক্টোবর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ প্রদর্শন ও সাঈদীর কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।
২৬ অক্টোবর (সোমবার) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থী ও প্রতিনিধিরা বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) না দিয়ে পুলিশি পাহারায় গোপনীয়তার সঙ্গে দাফন করার তীব্র সমালোচনা করেন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া ও কর্মসূচির সঞ্চালক বাংলা বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান কবির রাসেল তাঁদের বক্তব্যে বলেন, ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে একজন মুসলিম বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা প্রদান করা এবং ‘৭১-এর ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা অত্যন্ত ঘৃণ্য; আইন ও বিচার ব্যবস্থা আজ মব সৃষ্টিকারীদের হাতে জিম্মি হয়ে পড়েছে।
পিরোজপুরের চিতলিয়া গ্রামের গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাঈদীর বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। গত ২৪ অক্টোবর তাঁর প্রয়াণের পর স্থানীয়ভাবে বাধার মুখে গভীর রাতে অত্যন্ত সীমিত পরিসরে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে তাঁকে দাফন করতে হয়।
এই প্রতিবাদ কর্মসূচির সঞ্চালক আবু রায়হান কবির রাসেলের নিজস্ব বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. শামীমা সুলতানা (লাকী)-কে সম্প্রতি ২৫ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করেছে সরকার।
চব্বিশের জুলাই অভ্যুত্থানে জাবি ক্যাম্পাসে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রাখা ড. শামীমা সুলতানার পিএসসিতে অন্তর্ভুক্তি এবং ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে শিক্ষার্থীদের এই সোচ্চার উপস্থিতি মূলত ‘৭১ ও ‘২৪-এর চেতনারই এক মেলবন্ধন ফুটিয়ে তোলে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


