ঢাকা, ২৫ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা জরুরি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
২৪ অক্টোবর (শনিবার) বিকেলে রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত ‘দুর্নীতি বিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম (আরডিআরএফ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে সাংবাদিকরা দক্ষতা ও কার্যকর ভূমিকার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রসারে টিআইবির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দুর্নীতির চিত্র তুলে ধরা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় তথ্যনির্ভর সাংবাদিকতার বিকল্প নেই। ভবিষ্যতেও রংপুর অঞ্চলের সাংবাদিকদের মানোন্নয়নে টিআইবির এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দিনব্যাপী এই কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। কর্মশালায় দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ডেটা সাংবাদিকতার নানা কৌশল ও প্রায়োগিক দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারী সাংবাদিকেরা এই আয়োজনকে সময়োপযোগী ও পেশাগত মানোন্নয়নে অত্যন্ত সহায়কের ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার


