ঢাকা, ২১ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাসে উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা স্কুল প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি ২১ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ে যান। তাদের স্বাগত জানান খুবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। প্রথমে প্রস্তাবিত ভাষা ইনস্টিটিউটের জন্য নির্ধারিত অবকাঠামো ও সুযোগ-সুবিধা পরিদর্শন করে প্রতিনিধি দলটি। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন তারা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যমান মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারকে একটি বিশেষায়িত ইনস্টিটিউটে উন্নীত করার প্রস্তাব সিন্ডিকেটে অনুমোদন দেওয়া হয়েছে। এখন ইউজিসির অনুমোদন পেলে খুব শিগগিরই কার্যক্রম শুরু করা যাবে। প্রতিনিধি দলটি পাইকগাছা ক্যাম্পাস পরিদর্শনে যায়। এ সময় একাডেমিক ও প্রশাসনিক ভবন, আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন তারা। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে নির্মাণকাজের অগ্রগতি এবং অবকাঠামোর বর্তমান অবস্থা নিয়েও আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পাইকগাছা ক্যাম্পাসে উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত স্কুলে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমুদ্রবিজ্ঞান নামে দুটি বিভাগ চালু করা হবে। এছাড়া উপকূলীয় বাস্তুতন্ত্র ও জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষা এবং গবেষণা ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনার জন্য ক্যাম্পাসটিকে একটি জীবন্ত গবেষণাগার হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
ভৌগোলিক অবস্থান ও বিদ্যমান অবকাঠামো বিবেচনায় খুাবর এই ক্যাম্পাসটি দেশে জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা ও গবেষণার অনন্য কেন্দ্র হয়ে উঠতে পারে বলে আশাবাদ ব্যক্ত করে ইউজিসি প্রতিনিধি দল। এ সময় প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়কে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় তারা।
প্রতিনিধি দলের আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আজম চৌধুরী, ইউজিসির পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. গোলাম মোস্তফা এবং সহকারী পরিচালক মো. মুহিবুল্লাহ। জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন খুবির ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক এবং নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
পরিদর্শনকালে খুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী, স্কুল অব এডুকেশনের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


