ঢাকা, ১৯ অক্টোবর-২০২৬
চীফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে ব্রেইন সিস্টেম লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ সমঝোতার আওতায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মৌলিক এআই কোর্স চালু, উন্নত প্রশিক্ষণ, শিক্ষাক্রম উন্নয়ন, গবেষণা এবং ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
আজ ১৯ অক্টোবর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ধানমন্ডিতে গত ১৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া এতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এআই বিষয়ে প্রাথমিক ধারণা, সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে একটি মৌলিক প্রশিক্ষণ কোর্স দেওয়া হবে। এ কোর্সের জন্য কোনো প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। তবে উভয় পক্ষের সম্মতিতে নামমাত্র নিবন্ধন ফি নির্ধারণ করা হতে পারে।
আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্নত এআই কোর্স ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে, যার ফি ও শর্ত দুই প্রতিষ্ঠানের পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।
এ ছাড়াও শিল্পখাতের বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম পর্যালোচনা ও হালনাগাদ, শ্রমবাজারের প্রবণতা এবং দক্ষতার চাহিদা নিয়ে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন, ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ তৈরিতেও কাজ করবে দুই প্রতিষ্ঠান। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো এআই প্রতিষ্ঠানের এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর এটিই প্রথম। এ উদ্যোগের মাধ্যমে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ পাবেন এবং পরিবর্তিত শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া ও আন্তর্জাতিক ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম এবং ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন ও পরিচালক এস কে তারেক উপস্থিত ছিলেন।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


