ঢাকা, ২১ মার্চ-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়ায় ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মার্চ (শুক্রবার) দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা’ (অসকস) দিঘলিয়া শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার (অবঃ) শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অসকস এর সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলী শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এবং সভার সভাপতি শেখ জাহিদুল ইসলামসহ আরো অনেকে। ইফতার পূর্ব মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে এবং সমাজের কল্যাণে কাজ করার লক্ষ্যে নেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


