ঢাকা, ১৩ অক্টোবর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সৈকত হালদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫১-তম ব্যাচের (রোল: ১১৮৬, রেজিস্ট্রেশন নম্বর: ২০২২২০৫৫৭৯২) শিক্ষার্থী এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের ২০১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অবমাননাকর মন্তব্যের বিষয়টি ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাৎক্ষণিকভাবে উক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই সাথে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যার্ডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের ওয়ার্ডেন ড. মো. আলমগীর কবির।
তদন্ত কমিটিকে আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


