ঢাকা, ২৯ সেপ্টেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন চাদনী নামে এক প্রসূতি মা। নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের মা বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
২৮ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টার দিকে দিঘলিয়া উপজেলার পথের বাজার সার্জিকাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতি চাদনীকে ভর্তি করা হয়। পরে রাত ৮টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি প্রথম কন্যাসন্তানের জন্ম দেন। এর মাত্র ১০ মিনিট পর দ্বিতীয় এবং আরও ২ মিনিট পর তৃতীয় কন্যাসন্তানের জন্ম হয়। অর্থাৎ মাত্র ১২ মিনিটের ব্যবধানে পৃথিবীর আলো দেখে তিন নবজাতক। চাদনী দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম জাহিদুল। পরিবারটির আর্থিক অবস্থা অস্বচ্ছল বলে জানা গেছে।
পথের বাজার সার্জিকাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. মুচতারি পারভিন বলেন, মা ও তিন নবজাতকই সম্পূর্ণ সুস্থ রয়েছে। তিনটি শিশুই নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নিয়েছে। প্রথম সন্তান জন্মের ১০ মিনিট পর দ্বিতীয় এবং তার ২ মিনিট পর তৃতীয় সন্তান জন্মগ্রহণ করে। ক্লিনিকের পরিচালক এস কে নুর মোহাম্মদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্মের ঘটনা এই প্রথম। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’
এদিকে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। মা ও নবজাতকদের স্বাভাবিক প্রসব করাতে সহযোগিতা করায় চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে মা ও তিন নবজাতকের সুস্থতা ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


